শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

ফুটবলার জাকারিয়া পিন্টু’কে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা ও জানাজা  

Reporter Name / ১৯২ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  : স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু গতকাল সোমবার (১৮ নভেম্বর) চলে গেছেন না ফেরার দেশে।

বিকেলে রাজধানীর ধানমন্ডির মসজিদে বাদ আসর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর মঙ্গলবার সকালে তার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় তাকে। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

তার জানাজায় হাজির হয়েছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, বিএনপি ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালসহ বাফুফের কমিটির সঙ্গে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টুর সতীর্থ থেকে শুরু করে ফুটবলাঙ্গনের অনেক তারকারাই উপস্থিত ছিলেন জানাজায়।

মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ,মোহামেডান দল,মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড়রা, বাংলাদেশ ক্রীড়া পরিষদ,বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ ক্রীড়াপ্রেমী বিভিন্ন সংগঠন।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিন্টু। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর সংবাদে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক