শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেফতার

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে  ইয়াবাসহ দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম।

গ্রেফতারকৃতরা হলেন, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুকদুলালী গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ও ভেলাবাড়ী ইউনিয়নের সাবেক সদস্য সাইফুল ইসলাম নান্নু (৪৯)। একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও ভেলাবাড়ী ইউনিয়নের বর্তমান সদস্য সমির উদ্দিন (৫১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রংপুরসহ সারা দেশে পাচার করছে একটি চক্র। এই সংবাদে মঙ্গলবার রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজারে অভিযান চালিয়ে ৯৮১টি ইয়াবাসহ সাইফুল ইসলাম নান্নু ও সমির উদ্দিনকে আটক করে র‍্যাব।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে দুই ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক