শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

পঞ্চগড়ে আদালতে মাদককারবারিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় শুকুর আলী নামের এক মাদককারবারিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ মো. ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শুকুর আলী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। সহকারী উপ-পরিদর্শক মো. মত্তালেব আলী ও মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে শুকুর আলীর নিজ বসতবাড়ির একটি কক্ষে খাটের নিচ থেকে লাল রঙের একটি প্লাস্টিক ব্যাগে রাখা ১৪ বোতল কোডিন ফসফেট মিশ্রিত ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানের সময় আসামি পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। ওইদিনই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. আশরাফুল হক বাদী হয়ে আটোয়ারী থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক