শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

মাই টিভিতে মিথ্যা সংবাদ পরিবেশনে প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৮৬৮ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

মাসুম বিল্লাহ ইমরান বিশেষ প্রতিনিধি :

বটিয়াঘাটা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৪/০৯/২৪ তারিখ মাই টিভিতে তাকে নিয়ে অনিয়ম দুর্নীতি শিরোনাম একটি সংবাদ পরিবেশন করেন যার সাথে বাস্তবতার কোন মিল নাই, উক্ত মিথ্যা সংবাদের  বিরুদ্ধে আজ শনিবার সকাল ১১ টায় বটিয়াঘাটা থানার মোড় চত্বরেএক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ইমরান হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বটিয়াঘাটা ছাত্র সমন্বয়ক তানভীর আলম, শেখ রাসেল হোসেন। উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রার্থী মোহাম্মদ চান মিয়া সাদিয়া ইসলাম, রিপন, মিকাইল হোসেন। ছাত্রনেতা বলেন, এই মাই টিভির সাংবাদিক শিশির রঞ্জন মল্লিক খুলনা থেকে এসে আমাদের বটিয়াঘাটাতে বিভিন্ন সময় জমি দখল চাঁদাবাজির সাথে লিপ্ত রয়েছে। সে ডাক্তার মিজানুর রহমানের কাছে চাঁদা দাবি করে। তাকে চাঁদা দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে এই মিথ্যা  সংবাদ মাই টিভিতে সম্প্রচার করা হয়। আমরা তার তীব্র  নিন্দা জানাই ও তাকে মাই টিভি থেকে বহিষ্কারের জোর দাবি জানাই। সেবা প্রার্থী মিকাইল হোসেন  বলেন, সে আমার দুটি সন্তানকে খুব যত্ন সহকারে এখানে সেবা দিয়ে সুস্থ করে তুলেছে। করোনা কালীন সময়ে আমার মা-বাবাকে তিনি নিজে এসে চিকিৎসা দিয়েছেন। উক্ত হাসপাতালের রোগী সাদিয়া বলেন, আমি দীর্ঘদিন এই হাসপাতালের ভর্তি আছি আমি কখন ও দেখি নাই  কোন হাসপাতালের প্রধান এভাবেই রোগীর কাছে এসে সেবা প্রদান করেন। উক্ত সংবাদের প্রেক্ষিতে জেলা স্বাস্থ্য পরিচালকের মাধ্যমে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমরা সেই তদন্ত কমিটিকে জানাতে চাই যে বা যারা এই ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করেছে তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক