সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় মোবাইল থেরাপি

Reporter Name / ১০৮ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোধা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সমাজকল্যান মন্ত্রনালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, পঞ্চগড় কতৃক পরিচালিত দুইদিন ব্যাপী মোবাইল থেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মোবাইল থেরাপির শুভ উদ্বোধন করা হয়।
এ বিষয়ে আটোয়ারি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর জানান, প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে পঞ্চগড় জেলার আটোয়ারিতে প্রথম এই সেবাটি চালু হলো। প্রতি মাসে দুইদিন এই সেবা ৩ টাকা টিকেট করে যেকোনো মানুষ গ্রহণ করতে পারবে। মোবাইল থেরাপির মাধ্যমে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সম্পূর্ন বিনামূল্যে ফিজিও থেরাপি ও অপশেনাল থেরাপি, স্পিস এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ সহ অন্যান্য সেবা থাকবে। বিশেষ করে- হাটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, স্ট্রোকে প্যারালাইসিস, ফ্রোজেন সোল্ডার অর্থাৎ সোল্ডার জয়েন্টে ব্যথা, এইসব রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য থাকতেছে এই থেরাপি যা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন সংযোজন। এই থেরাপি সেন্টার প্রতি মাসে দ্বিতীয় রবিবার ও সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চালু থাকবে। প্রান্তিক জনগোষ্ঠীর সকলে বিনামূল্যে সেবাটি গ্রহণ করতে পারবে বলেও জানান তিনি।

জানা যায়, বিশেষজ্ঞ ডাঃ: দিপক কুমার রায় (ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট), আব্দুল জব্বার (থেরাপি সহকারী) এবং মোঃ মোজাহারুল ইসলাম (অপটোমেট্রিশিয়ান) এর তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের এই মোবাইল থেরাপি সেবা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক