শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ইনসাফ ডেস্ক : আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, জনতা পার্টি বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ২৬ এপ্রিল রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গোলাম সারোয়ার মিলন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন এবং ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

জনতা পার্টি বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দলকে সুসংগঠিত করা এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন দূরদর্শী নেতা, দক্ষ সংগঠক এবং সাহসী কণ্ঠস্বর হিসেবে তিনি সর্বদা মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সোচ্চার ছিলেন। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও অভিজ্ঞতা আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।

জনতা পার্টি বাংলাদেশ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন—আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক