সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের জন্য কলেজ হলো মুক্ত চিন্তার জায়গা : অধ্যক্ষ আলতাফ হোসেন 

Reporter Name / ২৪৪ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : শিক্ষার্থীদের জন্য কলেজ হলো মুক্ত চিন্তার জায়গা, শিক্ষার্থীরাই একটি রাষ্ট্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। রাষ্ট্র যখন ভূল পথে পা বাড়ায়, তখন শিক্ষার্থীদের মুক্তবুদ্ধি রাষ্ট্রকে পথ দেখায়। বাংলাদেশের ২৪ সালের জুলাই আন্দোলন যা আবারও প্রমান করেছে। এ দেশে ভাষার দাবিতে সর্বপ্রথম শিক্ষার্থীরাই সোচ্চার হয়ে নিরবচ্ছিন্ন ভূমিকা পালন করেছে। একইভাবে মহান স্বাধীনতাযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ ৩৬ জুলাইয়ের আন্দোলন বার বার বাংলাদেশকে নতুন পথে নিয়ে এসেছে। তোমাদের এই অসম্ভব শক্তিকে উপলব্ধি করে পড়াশোনায় মনোযোগী হতে আহবান করছি। মুক্তবুদ্ধি, সাহিত্য -সংস্কৃতি চর্চা এবং নিয়মানুবর্তিতা একজন শিক্ষার্থী কে সাফল্যের শেখরে পৌঁছে দেয় এটি মনেরেখে পথ চলতে হবে।

পঞ্চগড়ের বোদায় সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় পাথরাজ সরকারি কলেজ হলরুমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক কামারুম কস্তুরি, যুক্তিবিদ্যা প্রভাষক মোশারুল হক, প্রভাষক মাজেদুল ইসলাম আকাশ প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী সহ কলেজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক