সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শাল্লায় বিএনপির নাছির চৌধুরী’র জনসভা

Reporter Name / ১৬৭ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে বলেন, জীবনের শেষ প্রান্তে এসে আপনাদের পাশে থাকতে চাই। এবারই আমার শেষ নির্বাচন আপনারা কি আমার পাশে থাকবেন?আমি অসুস্থ ছিলাম এখন আমি সুস্থহয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। হিন্দু মুসলিম সবাই আমার জন্য দোয়া করবেন। আমি দিরাই-শাল্লার অসমাপ্ত কাজ শেষ করতে পারিনি। এবার সময় এসেছে অসমাপ্ত কাজ শেষ করার। আপনারা এক সময় আমাকে একবার এমপি বানিয়েছেন, আমি কখনো নিজের জন্য কিছু করিনি। জীবনের শেষ সময়ে এসেও আপনাদের পাশে থাকতে চাই।

সোমবার ১৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলা বিএনপির ও অঙ্গ সংঘঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রিয়াজুল হাসান রিয়াজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা গোলাম রাব্বি (শাকিল), সাগর সরকার, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, একরামুল হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা উছমান গণি, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাসান হাফিজুর রহমান, পিএনপি নেতা আলী আমজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহবুব সোবানী চৌধুরী, সাবেক দিরাই উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রুদ্র মিজান, নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরী জুনেদ তালুকদার ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক