সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

মাদারগঞ্জে সেতুর সংযোগ সড়ক ভেঙে দুই মাসেও সংস্কারহীন

Reporter Name / ১৯৯ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

রমজান আলী , মাদারগঞ্জ, (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামে এলজিইডি নির্মিত একটি সেতুর সংযোগ সড়ক ভেঙে পড়ার দুই মাস পার হলেও এখনো সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্থানীয়রা জানান, দেড় বছর আগে সেতু ও সংযোগ সড়কটির নির্মাণ কাজ শেষ হয়েছিল। কিন্তু নির্মাণের অল্প সময়ের মধ্যেই আড়াআড়িভাবে সড়কটি ধসে পড়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে।

গ্রামবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই সেতুর সংযোগ সড়ক এত দ্রুত ভেঙে গেছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সংস্কার না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় তারা দ্রুত এলজিইডির হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী জানান, “সংস্কারের জন্য বর্তমানে কোনো বরাদ্দ নেই। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং খুব শিগগিরই জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা করা হবে।”

স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানালেও কার্যকর পদক্ষেপ না আসায় ক্ষোভ বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক