সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বদলির আদেশ অমান্য করে বিতর্কিত অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস বহাল তবিয়তে

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুছ ভূঁইয়া বদলির আদেশ অমান্য করে পূর্বে কর্মস্থলেই বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন। ট্রান্সফারের নির্দেশ পাওয়ার পরও নতুন কর্মস্থলে যোগ দেননি। নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি এখনও কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

গত ২০ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে কুমিল্লা থেকে বদলি করে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পাঠানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, ৬ সেপ্টেম্বরের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান না করলে ৭ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে।

কিন্তু নির্ধারিত সময়ের ২ সপ্তাহ পার হয়ে গেলেও শামীম কুদ্দুছ ভূঁইয়া দিনাজপুরে যোগদান করেননি। এখনও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন । এ বিষয়ে একাধিক বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় জেনে ফোন কেটে দেন।

এর আগে চলতি বছরের আগস্ট মাসে “আমার দেশ” সহ বিভিন্ন গণমাধ্যমে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও তার বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশিত হয়।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান বলেন, ‘জনস্বার্থে অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুছ ভূঁইয়াকে বদলি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক