সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

মাদারগঞ্জে প্রসূতির মৃত্যু, রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালের অপারেশন থিয়েটার অনিদিষ্ট কালের জন্য বন্ধ 

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় অব্যবস্থাপনা ও চিকিৎসাগত ত্রুটির কারণে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সাময়িকভাবে সিলগালা করা হয়। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাদিয়া আক্তার কল্পনা (২৩) নামের ওই প্রসূতি মারা যান।

নিহতের পরিবার জানায়, রবিবার ২১ সেপ্টেম্বর সাদিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সিজারিয়ান অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু রায়হান জানান, রোগীর শরীরে স্বাভাবিকের অর্ধেক পরিমাণ হিমোগ্লোবিন ছিল। অপারেশনের আগে পর্যাপ্ত রক্ত সরবরাহ করা প্রয়োজন ছিল। সেটি না করায় জটিল পরিস্থিতি সৃষ্টি হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, ভর্তি হওয়ার পর নিয়ম মেনে রোগীকে পর্যবেক্ষণ করা হয়েছিল। কিন্তু অপারেশনের পর হঠাৎ তার অবস্থা খারাপ হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকেই হাসপাতালের দায়বদ্ধতা ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক তদন্ত শেষে হাসপাতালের ওটি বন্ধ রাখা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক