সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বিএনপি নেতা ভিপি জসিম এর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

Reporter Name / ১০৬ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দীন (৫৬) জানাযার নামাজ আজ শুক্রবার বাদ জুম্মায় কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের মরদেহ বিএনপি র জেলা কার্যালয়ের সামনে নিয়ে আসলে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মরহুম কে ফুলের শ্রদ্ধা জানান।
পরে বাদ আছর মরহুমের মরদেহ শহরতলীর ধর্মপুরে নিজ গ্রামের রাড়ি মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার ২ অক্টোবর দুপুর পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন জানান, ভিপি জসীম উদ্দীন তার দেবর। গত রোববার রাত ১১টার দিকে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর গ্রামের নিজ বাড়িতে ব্রেনস্ট্রোক করলে দ্রত তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান । মৃত্যুকালে ভিপি জসীম উদ্দীন এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মরদেহ ঢাকা থেকে কুমিল্লার ধর্মপুরের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় সেখানে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীসহ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীরা ভিড় জমান।
এ দিকে ভিপি জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ও হাজী আমিনুর রশিদ ইয়াসিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বাংলাদেশ জামায়েত ইসলাম কুমিল্লা জেলা শাখার আমীর কাজী দীন মাহামুত, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক