সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ যুবলীগ নেতা গ্রেফতার

Reporter Name / ৮৬ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ এক যুবলীগ নেতাকেও গ্রেফতার করেছে।

শুক্রবার ৩ অক্টোবর রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, গ্রেফতারকৃত আখলাক হায়দার কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এছাড়াও সাবেক এমপি আবু জাহের এর ঘনিষ্ঠ লোক ছিলেন।

আখলাক হায়দার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়া পাড়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এ দিকে একই দিন আরেক অভিযানে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রাম থেকে যুবলীগ নেতা আবু মুসাকেও গ্রেফতার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক