শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি 

Reporter Name / ৯০ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সুরঞ্জন তালুকদার মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তির মাধ্যমে সাম্য, মানবিক রাষ্ট্র, সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। জনগণের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে একটি স্বনির্ভর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

আজ বুধবার দুপুরে মধ্যনগরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার লিটন বলেন, দেশপ্রেমিক, সুশিক্ষিত ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। সুনামগঞ্জ-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও হাওর উন্নয়নই হবে আমার অগ্রাধিকার। বিশেষ করে হাওরের প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, শিক্ষার প্রসারে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হাওরের ফসলরক্ষা বাঁধ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী পরিকল্পিতভাবে কাজ করা হবে। হাওরে দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে; তাই মৎস্য নীতিমালার আওতায় দেশীয় মাছের অভয়াশ্রম গড়ে তুলে হাওরকে আবারও মৎস্য ভান্ডার হিসেবে ফিরিয়ে আনা আমার স্বপ্ন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন জানান, তিনি শুধু প্রবাসজীবনে নয়, বরং দীর্ঘদিন ধরে রাজনীতির মাটিতেও সক্রিয় ছিলেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ সাংগঠনিক ও নেতৃত্বের অভিজ্ঞতা তাঁকে আজ আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। স্থানীয়দের মতে, প্রবাসে অর্জিত অভিজ্ঞতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে ব্যারিস্টার লিটন হাওরাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান ও জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। তরুণ প্রজন্মের বিশ্বাস, তিনি নিজের বৈশ্বিক অভিজ্ঞতাকে অঞ্চলের বাস্তবতায় প্রয়োগ করে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, ব্যারিস্টার লিটন বর্তমানে দলের চেয়ারপারসনের নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে মাঠে কাজ করছেন। তিনি বলেন, আমার পরিবার সবসময় জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার বাবা ও বড় ভাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জনগণের ভালোবাসা ও দলের সমর্থন থাকলে আমিই পারব সুনামগঞ্জ-১ আসনের মানুষের প্রত্যাশা পূরণ করতে।

সভা শেষে সাংবাদিকদের উদ্দেশে ব্যারিস্টার লিটন বলেন, আপনারা হাওরপাড়ের মানুষের কণ্ঠস্বর। আপনাদের লেখনীর মাধ্যমে তাদের কষ্ট ও স্বপ্ন জাতির সামনে তুলে ধরুন। হাওরাঞ্চলের উন্নয়ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। মনে রাখবেন, আমি আপনাদেরই আপনজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক