শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

কুমিল্লা সিটি কর্পোরেশনে এক লাখ ২২ হাজার শিশু কিশোর পাবে টাইফয়েড টিকা

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) এক লাখ ২২ হাজার ৫৫ জন শিশু কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা।

আজ বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্রমোহন রায় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মারিয়া পারভীন।

তিনি জানায়, ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস টিকা কার্যক্রম চলমান থাকবে। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র-ছাত্রী পরবর্তী আট দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশু, কিশোর-কিশোরীদের বিনা মূল্যে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকা প্রদান করা হবে।

এ বছর ৪৫ টি ইপিআই টিকাদান কেন্দ্রে টিকার লক্ষ্যমাত্রা এক লাখ ২২ হাজার ৫৫ জন। যার মধ্যে প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ৮৮ হাজার ৫৫৬ জন। পরবর্তী আট দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশু, কিশোর-কিশোরীদের টিকা দেয়া হবে। যার সংখ্যা ৩৩ হাজার ৪৯৯ জন। এখন পর্যন্ত ৪২ হাজার ১৯৫ জন টিকার রেজিস্ট্রেশন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার চন্দনা রানীসহ কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক