শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

জনতা পার্টি বাংলাদেশের উদ্যোগে ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৯৩ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ইনসাফ ডেস্ক ::জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, জনপ্রিয় অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল আজ শুক্রবার ১০ অক্টোবর বাদ আসর জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ, উপদেষ্টা শাহ মোঃ আবু জাফর, মোঃ মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এবিএম ওয়ালিউর রহমান খান, মোঃ আব্দুল্লাহ্, এম এ ইউসুফ, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব রফিকুল হক তালুকদার রাজা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সোলায়মান, সদস্য মজিবুর রহমান প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, জাগপার সভাপতি মহিউদ্দিন বাবলু, জাতীয় সংস্কার পার্টির সভাপতি মেজর (অব.) আফসারী, বাংলাদেশ জনতা ফ্রন্টের সভাপতি দ্বীপু মীর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মোনাজাতে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিলে গোলাম সারোয়ার মিলন বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধুমাত্র একজন জনপ্রিয় অভিনেতা নন, তিনি দেশব্যাপী নিরাপদ সড়ক আন্দোলনের প্রতীক এবং জনমানুষের প্রিয় মুখ।”

শওকত মাহমুদ বলেন, “আমরা তার সুস্থতার জন্য দোয়া করি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে আবারো দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক