শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট আটক

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি গোপন সূত্রে জানতে পারে, চোরাকারবারীরা চোরাচালানের মাধ্যমে মাদক নিয়ে আসছে। সেই সংবাদ পেয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ আজমতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রাম হয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারের সম্ভাবনা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপি’র একটি চৌকষ টহল দল বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল ৭:১০ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ১ জন চোরাকারবারীকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। এতে উক্ত চোরাকারবারী তার নিকট থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল বস্তাটি তল্লাশী করে এর অভ্যন্তরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৪, ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় দশ লক্ষ টাকা। বর্তমানে উদ্ধারকৃত ট্যাবলেট গুলো সাধারণ ডায়েরীর মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক