শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় টিনের চাল থেকে বল পাড়তে যেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে গ্রামীণ সড়কের গাছ কর্তনের অভিযোগ শহরের জলিলপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু  সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ল রাজা ইলিশ কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতির স্মরণে স্মরণসভা মিলাদ ও দোয়া আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার খানের মতবিনিময় সভা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গফরগাঁওয়ের প্রবেশ মুখে কোরআনিক রুকাইয়া সেন্টার’-এর নামে প্রতারণার অভিযোগ বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ

Reporter Name
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামস্থ একটি বাঁশবাগান (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ১.৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে)।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল। ০৭ আগস্ট ২০২৬ তারিখ ভোররাতে। ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ১৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে।অভিযানকালে বিজিবি দল শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন—

“বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host