রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হচ্ছে কলকাতা সহ শান্তিনিকেতনে ভবানী ভবনে হাজিরা দিলেন– অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পি এ সুমিত রায় দিরাইয়ে দুই শিশু সন্তানসহ ফেরিওয়ালা কামরুল নিখোঁজ, পরিবারে চরম উৎকণ্ঠা তাহিরপুরে ব্যবসায়ীর অফিসের সিলিং কেটে ৫ লাখ টাকা চুরি, থানায় অভিযোগ দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে গৃহকত্রী খুন, ৯ টুকরো লাশ উদ্ধার জুলাই যোদ্ধাদের ত্যাগ বৃথা যেতে দেবো না : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী তেঁতুলিয়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুলের মৃত্যুতে দোয়া মাহফিল রাজিবপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  আবু বকরপুর ইউনিয়নে জনতার চেয়ারম্যান হতে চাচ্ছেন নাজমুল হাসান সুমন

আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার খানের মতবিনিময় সভা

Reporter Name
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার ৪নং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন খানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৭ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকায় এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব ক্বারী মো. কেরামত আলী।

সভায় দেলোয়ার হোসেন খান বলেন, আপনারা আমার প্রতিবেশী ছোট বেলা থেকে আপনাদের মাঝেই বড় হয়েছি। আমার ভালোমন্দ আপনাদের জানা। আপনারা অতীতে অনেককে নির্বাচিত করেছেন। আমাকে একবার সুযোগ দিলে কাজের মাধ্যমে আপনাদের প্রত্যাশা পূরণ করব । মাদক-সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ আঙ্গারিয়া ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, আনোয়ার মোল্লা, মো. জাকির হোসেন খান, সুলতানা আহমেদ মোল্লা, ফরিদ উদ্দিন মৃধা, আবদুল হোসেন খান ও ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম।

বক্তারা বলেন, উন্নত, নিরাপদ ও মাদক-সন্ত্রাসমুক্ত আঙ্গারিয়া ইউনিয়ন গড়তে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তারা মো. দেলোয়ার হোসেন খানকে উপযুক্ত প্রার্থী হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host