সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ  কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খাসিয়ামারা নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন : রাবারড্যাম রক্ষায় পাইপ দিয়ে বালু ডেসপাস আইনজীবী জামাতার বিরুদ্ধে শশুর-শাশুড়ীর মানববন্ধন চৌবাড়িয়া গরুর হাটে ১০ কোটি টাকার বেচাকেনা পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আবু বকরপুর ইউনিয়নে জনতার চেয়ারম্যান হতে চাচ্ছেন নাজমুল হাসান সুমন

Reporter Name
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ

চরফ্যাশন প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার ১৭নং আবু বকরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান সুমন। নিজস্ব অর্থায়নে গ্রামীণ সড়ক উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন গ্রামের চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার এবং ছোটখাটো উন্নয়নমূলক কাজে তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছেন। পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং অসহায়-দরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতাও করে আসছেন বলে এলাকাবাসীর দাবি। স্থানীয় ভোটার মারুফ সৌরভ বলেন, “জনপ্রতিনিধি হওয়ার আগেই সুমন ভাই নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। সামর্থ্য অনুযায়ী গ্রামীণ উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার দৌড়ে তিনি সবার চেয়ে এগিয়ে আছেন।

ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নাজমুল হাসান সুমন গত ১৭ বছর প্রায় ডজনখানেক মামলার আসামী ছিলেন। কয়েকটি মামলায় তিনি কারাভোগও করেন। যার দরুন দলীয় নেতা-কর্মীদেরও তার প্রতি ইতিবাচক মনোভাব বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা আকরাম কবির বলেন,”ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, সামাজিক কার্যক্রম এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে নাজমুল হাসান সুমন ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ইতিবাচক ব্যাপক সাড়া ফেলেছেন।

স্থানীয় রাজনৈতিক বোদ্ধারা মনে করেন, যুবদলের সাবেক এই নেতা চেয়ারম্যান নির্বাচিত হলে বেকার যুবকদের কর্মসংস্থানসহ ইউনিয়নের চিত্র পাল্টে যাবে। পাশাপাশি মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে ওঠবে আবু বকরপুর।

প্রার্থী নাজমুল হাসান সুমন বলেন, ইউনিয়নের রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নে নিজেকে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রেখেছি। এলাকাকে মাদকমুক্ত রাখার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আবু বকরপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। ভবিষ্যতেও আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host