সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ  কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খাসিয়ামারা নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন : রাবারড্যাম রক্ষায় পাইপ দিয়ে বালু ডেসপাস আইনজীবী জামাতার বিরুদ্ধে শশুর-শাশুড়ীর মানববন্ধন চৌবাড়িয়া গরুর হাটে ১০ কোটি টাকার বেচাকেনা পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাজিবপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন 

Reporter Name
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার নদী ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং কুড়িগ্রাম-৩/৪ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি ।

শনিবার ৮ আগস্ট বেলা ৩টায় কোদাল কাটি ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন কালে তাঁরা ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনে সৃষ্ট পরিস্থিতি, ক্ষয়ক্ষতি ও ভুক্তভোগীদের নানা সমস্যার কথা শোনেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তুলে ধরে দ্রুত কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন সফরকারীরা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম ৩ আসনের এমপি এইচ এ মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক ও মো. হাসিবুর রহমান হাসিব।

এ ছাড়া রাজিবপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম, বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই সরকার এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নদীভাঙনকবলিত এলাকার বিপুল সংখ্যক মানুষও উপস্থিত ছিলেন। তাঁরা নদীভাঙনে তাঁদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে দ্রুত নদীভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

স্থানীয়রা বলেন, প্রতিবছর নদীভাঙনে নতুন নতুন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে অনেক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ছে।
তাই শুধু সাময়িক প্রতিরোধ নয়, নদীভাঙন রোধে টেকসই ও দীর্ঘমেয়াদি নদীশাসন ব্যবস্থা গ্রহণের দাবি তাঁদের।

স্থানীয়দের আশা, পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দ্রুত কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হলে চর রাজিবপুরের নদী ভাঙন কবলিত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host