সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ  কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খাসিয়ামারা নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন : রাবারড্যাম রক্ষায় পাইপ দিয়ে বালু ডেসপাস আইনজীবী জামাতার বিরুদ্ধে শশুর-শাশুড়ীর মানববন্ধন চৌবাড়িয়া গরুর হাটে ১০ কোটি টাকার বেচাকেনা পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী

Reporter Name
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার বিরাজোত সীমান্ত এলাকা থেকে তমিজ উদ্দিন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধ কৃষককে হারিয়ে যাওয়া গরু খুঁজতে গেলে বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার অভিযোগে দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে ধরে এনেছে সীমান্তবর্তী এলাকাবাসী।

শনিবার ৮ আগস্ট সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব-পিলার এলাকায় ভারতের এক নাগরিক বাংলাদেশের আখক্ষেতে প্রবেশ করলে স্থানীয়রা আটক করে। আটককৃত দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। বর্তমানে তিনি বিজিবি ও পুলিশ জিম্মায় রয়েছেন।

এ ঘটনায় ৮ আগস্ট শনিবার বিকেলে তৎক্ষণাৎ বাংলাদেশ সীমান্ত রক্ষী (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী হ্যালো (বিএসএফে)র কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, নীলফামারী ৫৬ বিজিবির অমরখানা ক্যাম্পের আওতাধীন বিরাজোত সীমান্ত এলাকায় গত বুধবার ৫ আগেস্ট সকালে হারানো গরু খুঁজতে গিয়ে বাংলাদেশের অভ্যন্তর এলাকা থেকে বিএসএফের হাতে আটক হন তমিজ উদ্দিন। এলাকাবাসীর অভিযোগ ভারতীয় বিএসএফের চাউলহাটি ক্যাম্পের সদস্যরা বৃদ্ধ তমিজ উদ্দিনকে জোর করে তুলে নিয়ে গিয়েছে, আটককৃত বৃদ্ধ তমিজ উদ্দিন কানে কম শোনেন এবং বয়সের বাড়ে ঠিকমতো হাঁটতেও পারেন না। ভারতীয় বিএসএফ বৃদ্ধকে বাংলাদেশের অভ্যন্তর থেকে জোর করে তুলে নেয়ার প্রতিবাদে এবং তাকে ফিরিয়ে আনার দাবিতে শনিবার সকালে অবৈধভাবে ভারতীয় চা-বাগান কর্মী দীপঙ্কর সীমান্ত পেরিয়ে বাংলাদেশের আখক্ষেতে ঢুকলে তাকে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা।

তমিজ উদ্দিনের ছেলে আজাহার আলী বলেন, ‘আমার বাবা কানে শোনেন না, ঠিকমতো হাঁটতেও পারেন না। শুধু হারানো গরু খুঁজতে গিয়েছেন। বাবাকে না ফিরিয়ে দিলে ভারতীয় নাগরিককেও ছাড়ব না। বাবাকে ফেরত দিলেই তাকে ছেড়ে দেয়া হবে।’

বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে বিএসএফ দাবি করে, বাংলাদেশি নাগরিক তমিজ উদ্দিনকে কাঁটাতার কাটার অভিযোগে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ মিথ্যা কাঁটাতার কাটার অভিযোগ সাজিয়ে ভারতীয় বিএসএফ তাকে আদালতে সোপর্দ করেছে। তবে বাংলাদেশী সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এ সংক্রান্ত নথি দেখতে চাইলে বিএসএফ জানায়, তাদের আটক নাগরিককে ফেরত দিলে প্রয়োজনীয় নথিপত্র দেখানো হবে।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ জানান, বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়রা বিজিবিকে আগে জানায়নি। তবে ভারতীয় নাগরিক আটক হওয়ার পর বিএসএফ যোগাযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরবর্তীতে বিএসএফ জানায়, বাংলাদেশি ওই বৃদ্ধকে আইনি প্রক্রিয়ায় ভারতে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে আটক ভারতীয় নাগরিকের বিষয়টি বর্তমানে পুলিশ আইনিভাবে খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host