রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হচ্ছে কলকাতা সহ শান্তিনিকেতনে ভবানী ভবনে হাজিরা দিলেন– অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পি এ সুমিত রায় দিরাইয়ে দুই শিশু সন্তানসহ ফেরিওয়ালা কামরুল নিখোঁজ, পরিবারে চরম উৎকণ্ঠা তাহিরপুরে ব্যবসায়ীর অফিসের সিলিং কেটে ৫ লাখ টাকা চুরি, থানায় অভিযোগ দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে গৃহকত্রী খুন, ৯ টুকরো লাশ উদ্ধার জুলাই যোদ্ধাদের ত্যাগ বৃথা যেতে দেবো না : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী তেঁতুলিয়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুলের মৃত্যুতে দোয়া মাহফিল রাজিবপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  আবু বকরপুর ইউনিয়নে জনতার চেয়ারম্যান হতে চাচ্ছেন নাজমুল হাসান সুমন

সুনামগঞ্জে গ্রামীণ সড়কের গাছ কর্তনের অভিযোগ

Reporter Name
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ

‎সুনামগঞ্জ প্রতিনিধি : ‎‎সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামে গ্রামীণ সড়কের পাশ থেকে প্রকাশ্যে অন্তত পাঁচটি পরিবেশবান্ধব গাছ কর্তনের অভিযোগ উঠেছে মোর্শিদ মিয়া নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

‎শুক্রবার ৭ আগস্ট বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলকাটা গ্রামের ভেতরের সড়কের পাশ থেকে রোপণকৃত বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। কোনো প্রকার তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে অবৈধভাবে গাছগুলো কেটে গোপনে ওই স্থান থেকে প্রক্রিয়াজাত করণের প্রস্তুতি চলছে অভিযুক্ত মোরশিদ মিয়া সহ তার লোকজন।

‎স্থানীয়দের চরম ক্ষোভ ও চাপের মুখে অভিযুক্ত মুর্শিদ মিয়া নিজের অপকর্ম আড়াল করার চেষ্টা করে বলেন, গাছগুলো আমার নিজস্ব রেকর্ডীয় জায়গার। তাই আমি বসতঘর নির্মানের জন্য গাছগুলো কেটেছি। তবে আমি আসলে বুঝতে পারিনি আইন অমান্য করে ফেলেছি আমি ভুল করেছি ।

‎গাছ কাটার এই ধৃষ্টতাপূর্ণ বিষয়ে স্থানীয় রেঞ্জ অফিসার তীব্র অসন্তোষ প্রকাশ করে জানান, সড়কের পাশের গাছ এভাবে ব্যক্তিস্বার্থে কেটে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। জমি রেকর্ডীয় দাবি করে আইনের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।

‎‎এদিকে গ্রামীণ সড়কের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস করে এভাবে গাছ কাটার বিষয়ে ক্ষোভে ফুসে উঠেছে স্থানীয় সচেতন মহল। ব্যক্তিস্বার্থে পরিবেশের অপপূরণীয় ক্ষতি সাধনকারী এই চক্রের বিরুদ্ধে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host