শিরোনাম :
হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব

Reporter Name / ১০২ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ বছর পূর্তির উৎসবের সূচনা হয়। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। অত্র বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— সাবেক ছাত্র ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম, সাবেক ছাত্র সফিকুল ইসলাম ভোতা, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া,সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ সহ বিশিষ্টজনরা। সূচনা বক্তব্য দেন উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমান মুকুল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক