শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

বোদায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন 

Reporter Name / ১৪৩ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের আওতায় এবং ইকো-সোশাল ডেভেলপমেন্ট (ইএসডিও) এর বাস্তবায়নে বোদা উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ইউনুস আলী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষিকা রহিমা খাতুন ও ইএসডিও প্রতিনিধি এবং ফিডিং কর্মসূচির উপজেলা সমন্বয়কারী খলিলুর রহমান।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় বোদা উপজেলা সহ পঞ্চগড় সদর, আটোয়ারি ও দেবীগঞ্জ উপজেলার মোট ৫৯০ টি বিদ্যালয়ে বনরুটি, সিদ্ধ ডিম এবং কলা সরবরাহ করা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, প্রথম পর্যায়ে এ কার্যক্রম ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আজকের শিশু শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ।দীর্ঘ সময় এই শিক্ষার্থীদের বিদ্যালয়ে থেকে পাঠ গ্রহণ করতে হয়। কাজেই শিক্ষার্থীদের স্বাস্থ্য বিবেচনায় পাঠদানে মনোযোগী করতে সরকার মিড ডে মিল চালু করেছে। যাতে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দের সাথে বিদ্যালয়ের সময়টুকু পার করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক