শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের শোক

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সুরঞ্জন তালুকদার মধ্যনগর প্রতিনিধি : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোরে মৃত্যুবরণ করেছেন। তাঁর প্রয়াণে জাতীয় রাজনীতি এবং দেশের সাধারণ মানুষ শোকস্তব্ধ।

মধ্যনগর উপজেলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের জন্য শ্রদ্ধা জানিয়েছে।

প্রেসক্লাবের শোকবার্তায় বলা হয়েছে, দেশের এই শোকমগ্ন মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নেত্রীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। এছাড়া দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্রের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ ও সাধারণ সম্পাদক মোঃ আল আমীন বলেন, জাতি একজন আপোষহীন রাজনৈতিক নেত্রীকে হারাল। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সাহসিকতা সব সময় আমাদের মনে অম্লান থাকবে। তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ দিন ধরে কিডনি, হৃদরোগসহ নানাবিধ জটিলতায় ভুগার পর শেষ পর্যন্ত নিউমোনিয়ার সঙ্গে লড়াই করে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবরে পুরো বেলাবো উপজেলাসহ দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক