শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

পঞ্চগড়ের বোদায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

Reporter Name / ৯৭ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বুধবার ৩১ ডিসেম্বর দুপুর আড়াই টায় পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বোদা উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে গায়েবানা জানাজায় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজার পূর্ব মুহুর্তে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুল আলম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও নারী শিশু ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের জন্য অবদান, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে ভূমিকা সহ তার আপোষহীন চরিত্রের কথা বিশেষ ভাবে উল্লেখ করে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বোদা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হকিকুল ইসলাম গায়েবানা জানাযা শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক