শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

রাজিবপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শাকিল গ্রেফতার

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ৩১ ডিসেম্বর রাতে চর লাঠিয়াল ডাঙ্গা পাগলার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নেতার নাম মোঃ শাকিল আহমেদ (৩০)। তিনি রাজিবপুর উপজেলার কারিগর পাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। পুলিশ জানায়, শাকিল আহমেদ রাজিবপুর উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানা পুলিশের একটি দল চর লাঠিয়াল ডাঙ্গা পাগলার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুছা মিয়া সংবাদ মাধ্যমকে জানান যে, গ্রেফতারকৃত শাকিল আহমেদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃহ্সপতিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও উল্লেখ করেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক