শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

চাপাইনবাবগঞ্জ-১ এ হাজী হালিম রাজের মনোনয়ন বৈধ

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সিদ্ধান্তে সংসদীয় আসন ৪৩, চাপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ মাতৃভূমি দল সমর্থিত ও মুক্তিজোট মনোনীত প্রার্থী হাজী হালিম রাজের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ তার দাখিলকৃত মনোনয়নপত্র আইনগতভাবে সঠিক ও গ্রহণযোগ্য ঘোষণা করেন। এর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৪৩, চাপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) -এ হাজী হালিম রাজের প্রার্থিতা চূড়ান্তভাবে নিশ্চিত হলো।

মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় হাজী হালিম রাজ আলহামদুলিল্লাহ আদায় করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিবগঞ্জবাসীর অধিকার, উন্নয়ন ও ন্যায়ের প্রশ্নে তিনি আপসহীনভাবে কাজ করে যাবেন।

এদিকে মনোনয়ন বৈধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে। তারা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সংসদীয় আসন ৪৩-চাপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) এর জনগণ উন্নয়ন ও সৎ নেতৃত্বের পক্ষে রায় দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক