শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

‘দেশের চাবি আপনার হাতে কুমিল্লায় ভোটের প্রচারণার উদ্বোধন 

Reporter Name / ৮৪ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : যাদের বয়স ৩০ কিংবা ৩৫ বছর, তারা বিগত সময়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি—এমন মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে কী পাওয়া যাবে এবং ‘না’ ভোট দিলে কী পাওয়া যাবে না—এ বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করতেই এই উদ্যোগ।

গণভোট নিয়ে প্রচারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে গঠন করা হয়েছে ‘গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম’ সেল।

এরই অংশ হিসেবে আজ সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক জনসচেতনতামূলক উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী ইমাম মজুমদার এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। তবে আমরা বিশ্বাস করি, সেই অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

এ সময় তিনি আরও বলেন, আমরা চাই গোটা বাংলাদেশে একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হোক, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান, সদর সার্কেল পুলিশ সুপার সাইফুল মল্লিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক