শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

মৌসুমের সর্বনিম্ন ৮ .৬ ডিগ্রিতে তেঁতুলিয়া দেখা নেই সূর্যের, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রচণ্ড শীতে দেখা নেই সূর্যের, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছেনা। শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় বেলা বাড়লেও ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ পরিবেশ।

মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল ৯টায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।

এ বিষয়ে মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, তেতুলিয়া ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মহানন্দা নদীতে পাথর শ্রমিক মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু ও বয়স্করা। শীত থেকে বাঁচতে তারা আগুন জ্বালিয়ে কিংবা ভারি কাপড়ে শরীর ঢেকে চলছেন। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

 

স্থানীয়রা জানান, সোমবার ৫ জানুয়ারি দিনভর সূর্যের দেখা মেলেনি। কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশে ছিল সারাদিন। তবে মঙ্গলবার ঠান্ডা আরও বেড়েছে এবং কুয়াশার পরিমাণও বেশি। সকাল ১০টায়ও রোদ বা সূর্যের দেখা মিলেছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক