শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে : হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : সম্প্রতি সময়ে প্রশাসন বিএনপির দিকে ঝুকে গেছে এমন মন্তব্যের পর আবারো এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা- ৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন নির্বাচনে ভোট কেন্দ্র কেউ দখল করতে আসলে তাদের প্রতিহত করা হবে।

মঙ্গলবার সকালে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত আব্দুল্লাহ। এ সময় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে এবং ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দিব। এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হবোনা। যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব।

আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিরাল্লা এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এদিকে, হাসনাত আবদুল্লার সাম্প্রতিক মন্তব্যের পর রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক মুঃ রেজা হাসান বলেন, প্রশাসন কারো প্রতি দূর্বল নয়, দায়িত্বের জায়গা থেকে প্রশাসন এক চুলও সড়ে আসেনি এবং ভবিষ্যতেও একই নিরপেক্ষ অবস্থান বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক