শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

পুলিশ কিংবা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা : হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ১০১ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, পুলিশ কিংবা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা। প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারেন। পুলিশ এবং প্রশাসনের প্রতি আহ্বান আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করুন, জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে আর না হয় বেনজির এবং হারুনের পরনতি বরণ করতে হবে।

আজ বুধবার বিকেলে কুমিল্লার দেবিদ্বারের ফতেহাবাদ এলাকায় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে একটি উঠান বৈঠকে একথা বলেন।

হাসনাত আরও বলেন, যেসব আমলারা আমাদের ভাইদেরকে হত্যাযোগ্য করে তুলেছে, আমাদের ভাইদেরকে আগুন সন্ত্রাসী হিসেবে মিডিয়াতে প্রচার করেছে আজকে দেখতে পাচ্ছি অনেকেই তাদেরকে বুকে টেনে নিচ্ছে। দেশ বর্তমানে দুই ভাগে বিভক্ত একটা পক্ষ চায় গোলামী আর একটা পক্ষ চায় আজাদী। একটা পক্ষ চায় ভারতের তাবেদারী আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। আমরা চাই যে বাংলাদেশ কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে তা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে।

তিনি বলেন, দিল্লী হাসিনাকে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটা সাব কন্টিনেন্ট হিসেবে- একটা কলোনিয়াল স্টেইট হিসেবে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে পরিচালনা করেছে। আমরা চাইনা বাংলাদেশ আবার অতীতে ফিরে যাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক