শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

টাংগাইলে ‘বিপ্লব থেকে বিজয়’ শীর্ষক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

‎মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : ‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘বিপ্লব থেকে বিজয়’ শীর্ষক দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাভাবিপ্রবি শাখার আহ্বায়ক তুষার আহমেদ এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান রাকিব। এতে প্রধান বক্তা ও আলোচক হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম; তবে পথে গাড়ি নষ্ট হওয়ায় তারা আসতে পারেননি।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল হায়দার, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এবং বীর মুক্তিযোদ্ধা নুরজামান।

‎আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলো স্মরণ করেন। তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০-এর গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’ এক অবিস্মরণীয় অধ্যায়। দীর্ঘ লড়াই ও অসংখ্য ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্যের ঠাঁই হবে না। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি সাম্যভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্র নেতৃবৃন্দ।

‎কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “জান দেবো কিন্তু জুলাই দেবো না”—শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; দেশের সঠিক ইতিহাস ও সংগ্রামের পথ সম্পর্কে সচেতন হতে হবে। জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সুস্থ রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

‎অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের ওপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে প্রদান করা হবে । কুইজে প্রথম স্থান অধিকারীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৫ হাজার, তৃতীয় স্থান অধিকারীকে ৩ হাজার এবং সপ্তম থেকে দশম স্থান অধিকারীদের ১ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে।

‎আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিপ্লবের আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখা এবং মেধাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই এ আয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আগামীতে এ ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক