শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২,আহত ১০

Reporter Name / ১০৬ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার বাসিন্দা মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)। অপরজন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা এলাকার মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)। পুলিশ সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তীরচর ইউটার্ন এলাকায় সড়কের ডিভাইডার অতিক্রম করে ঢাকামুখী লেনে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান এবং আরও অন্তত ১০ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। নিহতরা উভয়েই বাসের যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক