শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় 

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় শহরের পাঠানপাড়া বিএনপির দলীয় কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনেওয়াজ খাঁন সিনা। সভায় বক্তব্য রাখেন সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ। তিনি বলেন, ব্যবসায়ী ও শিল্পপতিরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত করে একটি গণমুখী ও উন্নয়নবান্ধব সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, জেলা চাউল মিল মালিক সমিতির নেতা আনোয়ার হোসেন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম সেন্টু, জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী উদ্দোক্তা তাহরিমা বেগম লাকি, মহিলা উদ্যোক্তা মোসাঃ দিলনাজ খানম, পরিবহন ব্যবসায়ী নেতা এ কে এম লুৎফর রহমান ফিরোজ, নবাব অটো মিলের চেয়ারম্যান আকবর হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। বক্তারা বলেন, একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে আরও সুসম্পর্ক ও সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক