শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

বালুখালী বিটে বন নিধনের হিড়িক, প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

সাজ্জাতুল হাসনাত ইমন : চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন নারায়ণহাট রেঞ্জের বালুখালী বিট এলাকা থেকে দিনেদুপুরে অবাধে পাচার হচ্ছে অবৈধ কাঠ। প্রকাশ্যেই ট্রাক, পিকআপ ও ভ্যানযোগে বনজ সম্পদ লুট হলেও রহস্যজনক কারণে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না বন বিভাগকে।

স্থানীয় সূত্র জানায়, বালুখালী বিটের সংরক্ষিত ও আশপাশের বনাঞ্চল থেকে দীর্ঘদিন ধরে গাছ কেটে কাঠ পাচার করা হচ্ছে। দিনের আলোতেই এসব কাঠ নির্দ্বিধায় সড়ক পথে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হলেও বন বিভাগের টহল বা অভিযান কার্যত অনুপস্থিত।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র বন বিভাগের কিছু অসাধু সদস্যের যোগসাজশে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে বন উজাড়ের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।এ বিষয়ে বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিবেশ সচেতন মহল দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এভাবে প্রকাশ্য দিবালোকে কাঠ পাচার চলতে থাকলে সরকারের বন সংরক্ষণ উদ্যোগ প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক