শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত 

Reporter Name / ১০৬ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে বিএনপির চেয়ারপারসর্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রবিবার ১১ জানুয়ারি নগরীর ছাতি মসজিদে বাদ আছর ও শাহ সূজা মসজিদে বাদ মাগরিব এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

ছাতি মসজিদে দোয়া শেষে মনিরুল হক চৌধুরী জেলা ও মহানগরের নেতৃবৃন্দদের নিয়ে ১০ নং ওয়ার্ডের ঝাউতলা এলাকায় গণসংযোগ করেন।

দোয়া মোনাজাত ও গণসংযোগে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার নুরে আলম ভূঁইয়া, দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক হানিফ মিয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, দক্ষিণ জেলা জাসাসের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মোরশেদ, ১০ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদী, সভাপতি আলী ইকরামুল হক সুমন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক -১ আতিক সেলিম রুবেল, কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক সার্কিট, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অন্তর আহমেদ সুমন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসিফ ইকবাল ফারিয়াল, ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী নুরুল ইসলাম, ১০ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মোঃ মহসিন, সদস্য সচিব আতিকুল হক, বিএনপি নেতা আনিসুর রহমান, দুলাল চেয়ারম্যান, আব্দুল্লাহ আল রাফি, আলম, মোঃ শহীদ, মাঈনউদ্দিন কামরুল।

আরও উপস্থিত ছিলেন, ১০ নং ওয়ার্ড বিএনপির নেতা সৈয়দ জাফর ইকবাল রানা, মনিরুল ইসলাম স্বাপন, আব্দুল কাদের জিলানী, ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মহানগর যুবদল নেতা সোহানুর রহমান ইয়াসিন, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মুক্তিকামী জনগণের নেত্রী। তিনি কখনো জালিমের সাথে আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার এ ইস্পাত কঠিন দৃঢ়চেতা নেতৃত্বের অনুপ্রেরণা থেকে আগামীর বাংলাদেশ বিনির্মানে বিএনপি দেশের নেতৃত্ব দিবে।

দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক