শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

দুমকিতে বেগম মেহেরুন্নেসা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মরহুম আমজাদ আলী মাস্টারের সহধর্মিণী বেগম মেহেরুন্নেসা স্মরণে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নামাজ বাদ আসর বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমার ছেলে বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ এবং পটুয়াখালী-১ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।

অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, এবি পার্টির পটুয়াখালী জেলা সিনিয়র সহকারী সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান। সহকারী সদস্য সচিব মোঃ মুশফিকুর রহমান মনির, সদস্য আবু হানিফ জয়, সদস্য হাফিজা আক্তার প্রমুখ।

এছাড়া মরহুমার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর নাতি মোঃ ইশরাত হোসেন স্বপন এবং পাঙ্গাসিয়া জামাতে ইসলামের আমির মাওলানা ফারুক হোসাইন।

স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, বেগম মেহেরুন্নেসা ও তাঁর স্বামী মরহুম আমজাদ আলী মাস্টার এ অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে যে ত্যাগ স্বীকার করেছেন, তা অনন্য। বিশেষ করে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তাঁরা এই পশ্চাৎপদ জনপদে শিক্ষার ভিত্তি গড়ে দিয়ে গেছেন। তাদের এই অবদান এলাকাবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নিকট আত্মীয়স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁশবুনিয়া মজিবুর রহমান হাফেজী মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আবু ঈসা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক