শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত 

Reporter Name / ৮৪ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সুরঞ্জন তালুকদার মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

বুধবার ১৪ জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, মধ্যনগর এ সভার আয়োজন করে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, বিজিবির প্রতিনিধি, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি রোধ, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিং, আসন্ন বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় ইউএনও উজ্জ্বল রায় বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক