শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

প্রার্থিতা প্রত্যাহার করেছেন হাজি ইয়াছিন

Reporter Name / ৯৪ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন কুমিল্লা-৬ ( আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লাা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। আজ সোমবার বিকেল পাঁচটার আগেই তাঁর প্রতিনিধিরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের দপ্তরে গিয়ে সেটি অনুমোদন করিয়ে নেন। এর ফলে ইয়াছিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদের (ইয়াছিন) প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যাহারপত্রে মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন উল্লেখ করেন, আমি মোহাম্মদ আমিন উর রশিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে একজন বৈধ সংসদ সদস্য প্রার্থী। আমি বর্তমানে অনিবার্য ও ব্যক্তিগত কারণে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখতে চাই। এ মতাবস্থায় নির্বাচন কমিশনের বিধি ও নির্ধারিত সময়সীমার মধ্যে স্বেচ্ছায় আসন ২৫৪ কুমিল্লা-৬ নির্বাচনী এলাকা থেকে আমার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছি। উপরোক্ত বিষয় বিবেচনা করে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সহযোগিতা কামনা করছি।

এর আগে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিনসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতাকর্মীদের সামনে নির্বাচন থেকে সওে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন। তখন বলেছিলেন তারেক রহমানের নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক