শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ের বোদায় ভেজাল সয়াবিন তেল কারখানার সন্ধান, গ্রেফতার ১

Reporter Name / ১৪৬ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় অনুমোদনবিহীন ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩ শত ২ লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৭ হাজার টাকা।

রবিবার ১৮ জানুয়ারি বিকেল ৫ টায় বোদা উপজেলার সদর ইউনিয়নের মাঝগ্রাম ফকিরপাড়া এলাকার আব্দুর রাজ্জাক (৪২), পিতা. দবিরুল ইসলামের বসত বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত হলেন, মোছা. মনি বেগম(৩০) স্বামী, মো. আব্দুর রাজ্জাক।

পুলিশ জানায়, বোদা উপজেলার সদর ইউনিয়নের মাঝগ্রাম ফকির পাড়া এলাকায় আব্দুর রাজ্জাকের বসতবাড়ীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা বাজার থেকে ভেজাল সয়াবিন তেল সংগ্রহ করে ‘তুফান ফার্টিফাইড সয়াবিন তেল” ব্রান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাত করার জন্য প্রস্তুত করছিলো। এসব সয়াবিন তেলে ভেজাল অস্বাস্থ্যকর উপাদান মিশিয়ে অবৈধভাবে ভেজাল খাদ্যদ্রব্য সয়াবিন তেল তৈরি করে বাজারে বিক্রির জন্য সংরক্ষণ করে। এছাড়াও বোতলের গায়ে বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো যুক্ত মোড়ক গায়ে সংযুক্ত করে বাজারজাত এবং বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে।

গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এস আই খুরশিদ আলমের নেতৃত্বে চেকপোস্ট ও টহলরত পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাজারজাত করার উদ্দেশ্যে প্রস্তুতকৃত ২১ কার্টুন যার প্রতিটিতে ১৬ টি করে ৯০০ গ্রাম ওজনের ভেজাল সয়াবিন তেলের বোতল, প্লাস্টিকের কর্কে সীল লাগানোর একটি সচল হটগান সহ তেলের বোতলে ব্যবহারের জন্য অনুমোদন হীন লেবেল জব্দ করে। এ সময় গ্রেফতারকৃত আসামী বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বলেন, অনুনমোদিত ব্রান্ডের লেবেল লাগিয়ে অনিবন্ধিত ভাবে খাদ্যেপকরণ আমদানি, মজুদ করে দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় গোপনে বাজারজাত করে জনস্বাস্থ্যের ক্ষতিসাধন করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ভেজাল সয়াবিন তেলসহ গ্রেফতার হওয়া ১ জন নারী আসামীকে থানায় আনা হয়। পরে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অপর একজন পলাতক আসামি আব্দুর রাজ্জাক কে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক