শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন : মামলার প্রস্তুতি

Reporter Name / ১০২ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে গিয়ে শ্রমিক ও ভাটা মালিকদের প্রতিরোধের মুখে ফিরে গেছেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, ফলে এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হয়।

সোমবার ১৯ জানুয়ারি সকালে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ একটি দল মৌমারী বাজার ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের একাধিক ইটভাটা থেকে শ্রমিকরা এসে সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযান বন্ধের দাবি জানান।

বিক্ষোভ চলাকালে শ্রমিকদের কারণে প্রশাসনিক যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। তবে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকায় অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।

শ্রমিক নেতা রবিউল ইসলাম বলেন, আমরা আমাদের রুটি-রুজির জন্য লড়ছি। প্রয়োজনে মার খেতেও রাজি আছি। যদি কারাবরণ করতে বলা হয়, আমি স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত।

অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসিফ আলী ও মোহাম্মাদ সোহেল রানা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযান প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু বলেন, আমরা ফিরে যাচ্ছি। তবে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক