শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

গণতন্ত্র ও জবাবদিহিতা জাতির উন্নতির চাবিকাঠি : ব্যারিষ্টার নওশাদ জমির 

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি। গণতন্ত্রের শিক্ষা সঠিকভাবে ব্যবহার হলে শিক্ষার মান উন্নত হয়। স্বাধীনতার পতাকা রক্ষা করতে আজকে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ।

বাংলাদেশের বয়স ৫৪ বছর আজকের বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে গেলে বিশ্বের সামনে সু-নাগরিক হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশের প্রত্যাশায় বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, বিশ্বাস করি বলেই নির্বাচন আমাদের এতো প্রস্তুতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে এসেছে আমরা বাংলাদেশের মানুষের যে মনোভাব ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হবে। দেশের বিচার বিভাগ সঠিকভাবে বিচার করবে অন্যায়ভাবে বিচার করবেন না।

বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারের দোয়া মাহফিল অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসেন ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমির এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পঞ্চগড় সদরে একটি হাসপাতাল আছে এবং আরও একটি বেসরকারি মেডিকেল কলেজ করা হবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে প্রচুর পরিমানে মানুষজন আসে কিন্তু তেমন কোন সুবিধা পর্যটকদের জন্য নাই। এখানে একটি উন্নতমানের পর্যটক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। আমাদের ছেলে মেয়েদেরকে যদি বিদেশি ভাষা সঠিকভাবে শিখাতে পারি একই সঙ্গে স্প্যানিশ আরবি ভাষা শিখাতে পারি তাহলে বিদেশে গিয়ে তারা ভালো চাকরি করতে পারবে।

তিনি আরও বলেন আপনাদের খেদমত করার জন্য খাদেম হিসাবে আল্লাহ সুবহানাতায়ালা যেন আমাকে কবুল করেন।

উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, জমিয়তের ওলামায়ে ইসলামির জেলা আমির মাওলানা আমিরুজ্জামান।দোয়া অনুষ্ঠানে জেলা ওলামা দলের আহবায়ক ও সদস্য সচিব সিনিয়র আহবায়ক সহ উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দ এবং

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীরা সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জোড়ো হতে থাকে। পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণার শুভ উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক