শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

আমরা নির্বাচিত হলে প্রথম মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ

Reporter Name / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

রোকসানা নীলা : সাবেক উপদেষ্টা ও বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, এনসিপির মূখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন, আমাদের ১১ দলীয় ঐক্য জোট সরকার গঠন করলে প্রথম সপ্তাহের মধ্যেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। যেসকল অধিকার থেকে কুমিল্লাকে বঞ্চিত করা হয়েছে সকল অধিকার ফিরিয়ে দেয়া হবে।

তিনি আরো বলেন, আমরা আর এই দেশে স্বৈরাচারকে জায়গা দিব না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নতুন স্বৈরাচারী আবির্ভাব ঘটতেছে। নির্বাচনের আগে টেন্ডারবাজি, চাঁদাবাজি শুরু করেছে। তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, এসব বন্ধ করুন, না হয় আপনাদের পরিনতিও ফ্যাসিবাদীদের মত হবে।

আজ মঙ্গলবার ১১ দলীয় জোটের নির্বাচনী পদযাত্রায় কুমিল্লার টাউনহল মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দূর্নীতিকে প্রশ্রয় দেয়া হচ্ছে। খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকার পরেও নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের থেকে এই দেশ ভাল কিছু পাবে না, দূর্নীতি আরো বাড়বে।

তিনি বলেন, বিএনপি বিভিন্ন কার্ডের লোভ দেখিয়ে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। মহিলাদের বোকা বানাচ্ছে, আমরা তরুনদের কোন ভাতা দিয়ে পরনির্ভরশীল বানাবো না, তাদেরকে কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করতে চাই।।

পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের ১১ দলীয় জোটের, জামায়াত ইসলামের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। কুমিল্লা-৮ আসনের প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।

আলোচনা শেষে ১১ দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ও শফিকুল আলম হেলালের হাতে দাড়িপাল্লা মার্কা তুলে দেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক