শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করেছে : তন্বী

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

ইনসাফ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী অভিযোগ করেছেন, ইসলামি ছাত্রশিবির ভিন্নমত দমনে ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করছে।

সাম্প্রতিক সময়ে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়ার পর থেকেই তিনি সামাজিক মাধ্যমে ধারাবাহিক হয়রানি ও চরিত্রহননের শিকার হচ্ছেন বলে দাবি করেন।

সম্প্রতি বরগুনার এক জামায়াত নেতার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নেন তন্বীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

তন্বীর ভাষ্য অনুযায়ী, প্রতিবাদে অংশ নেয়ার পর থেকেই শিবির ও শিবিরপন্থীদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।

ফেসবুক পোস্টে তন্বী বলেন, বরগুনার ওই জামায়াত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে ‘বেশ্যাখানা’ বলে মন্তব্য করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কোনো নির্বাচন, আদর্শ বা রাজনৈতিক ইস্যু ছিল না। আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হয়েছিল বলেই আমি প্রতিবাদে নেমেছি।

তন্বী অভিযোগ করেন, শিবির ভিন্নমত সহ্য করতে পারে না এবং কেউ তাদের বিপক্ষে অবস্থান নিলেই আক্রমণাত্মক আচরণ শুরু করে। মানুষ একটু ভিন্নভাবে চিন্তা করলেই বা বক্তব্য দিলেই তারা তেড়ে আসে। ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে।

ডাকসু নেত্রী আরও বলেন, একসময় ছাত্রশিবির নির্যাতিত ছিল, এটি তিনি অস্বীকার করেন না। তবে বর্তমান প্রেক্ষাপটে তারা সুযোগ পেয়ে বাড়াবাড়ি করছে বলেও মন্তব্য করেন তিনি। তন্বীর অভিযোগ, সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য, গল্প ও ইঙ্গিতপূর্ণ বক্তব্য ছড়িয়ে চরিত্রহননের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক