শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

পঞ্চগড় ২ আসনে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি ভঙ্গের অভিযোগ

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনে জামায়াতে ইসলাম সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি ভঙ্গের গুরুতর অভিযোগ করেছে বিএনপি।

বুধবার ২৮ জানুয়ারি পঞ্চগড় দুই আসনে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে নির্বাচনী মনিটরিং প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. মিনহাজুল প্রধান জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত আকারে জামায়াতের প্রার্থী সফিউল্লাহ সুফির বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি ভঙ্গের এ অভিযোগ দায়ের করেন।

জানা যায়, গত মঙ্গলবার পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে দক্ষিণ শালশীরি বায়তুল নুর জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে জামায়াতের প্রার্থী সফিউল্লাহ সুফি ভিত্তি প্রস্তর স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ কারী এড.মিনহাজুল প্রধান বলেন, আচরণ বিধিমালা অনুযায়ী একজন প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচন পূর্ব সময়ে সংশ্লিষ্ট এলাকায় কোন প্রতিষ্ঠান বা ধর্মীয় উপাসনালয়ে প্রকাশ্যে বা গোপনে কোনরুপ চাদা, প্রকল্পের ঘোষণা কিংবা ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারবেননা। কিন্তু জামায়াতের প্রার্থী এই বিধিমালা ভঙ্গ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক