সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ধানের শীষের প্রচারনায় তৃণমূলে গণসংযোগ চালাচ্ছেন ।
রবিবার ১ লা জানুয়ারি সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত মধ্যনগর উপজেলার তৃণমূলে গণসংযোগ করেছেন।
এ সময় তিনি মধ্যনগর ও চামরদানী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১০টি পথসভা করেন, এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, আমি কোনো নেতার এমপি হতে চাই না, জনগণের এমপি হতে চাই, জনগণেই আমার অভিভাবক। তাছাড়া সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে হলে আগে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি নির্মূল করতে হলে,আগে কাজ শুরু করতে হবে একেবারে তৃণমূল থেকে।
যেখানে কোনো দুর্নীতি থাকবে না, সেখানেই প্রকৃত উন্নয়ন করা সম্ভব। তিনি বলেন, মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নের মানুষের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা,ও কৃষকদের উন্নয়ন করতে হলে, ধানের শীষে ভোট দিন, বিএনপি এসব উন্নয়নে বদ্ধপরিকর। এছাড়াও নির্বাচনের দিন সকল নারী পুরুষ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান।
তিনি আরও বলেন, সকলি কামরুল হয়ে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং সেই সাথে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি পথসভা করেন, সকাল ১১ টায় আবিদনগর উচ্চ বিদ্যালয়ে মাঠে, দুপুর ১২ টায় জনতা বাজার খেলার মাঠে, ১ টার দিকে রামদীঘা হরি মন্দির প্রাঙ্গণে, ২ টার সময় বলরামপুর (ডংঙ্গের বাজার), ৪ টার সময় টুকের বাজার, ৬ টার সময় আরিফপুর, ৭ টার সময় গলহা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে,সন্ধ্যা ৯ টার সময় মধ্যনগর খেলার মাঠে ও ১০ টার সময় চামরদানী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে পথসভায় জনগণের সাথে মতবিনিময় করেন।
এ সময় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম মজনু, যুগ্ম আবুল বাশার তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, প্রস্তাবিত কৃষক দলের সভাপতি ও ৮২ গ্ৰাম সম্বনিত জগন্নাথ জিউর মন্দিরের সভাপতি বরুণ সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দিন,ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মধ্যনগর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার,চামরদনী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি কয়েস তালুকদার, সাধারণ সম্পাদক কামাল খন্দকার, সদস্য বকুল তালুকদার, সদস্য ফরিদ মড়ল,যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, সদস্য সচিব সাইদুর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক আলীম, যুগ্ম আহ্বায়ক টিটু তালুকদার,সদস্য তাজুল ইসলাম,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চয়নিক দেবনাথ,ছাত্রদলের সদস্য সচিব মোসাব্বির হোসেন সাগর , সদস্য পলাশ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব তালুকদার, সদস্য সচিব শেফুল মিয়া, উপজেলা নবীন দলের আহ্বায়ক খসরু কবির প্রমুখ।