শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

র‌্যাব-১১ এর অভিযানে ২ মণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে বিশেষ অভিযান চালিয়ে ২ মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২, এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি রাতে বুড়িচং থানাধীন কালাকচুয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা যথাক্রমে :-১. মোঃ আবির (৩০), পিতা- মোঃ আনোয়ার হোসেন, গ্রাম- কাঁচেরকোলঁ, থানা- শৈলকোপা, জেলা- ঝিনাইদহ।২. মোঃ সজিব (২২), পিতা- মোঃ শিপন, গ্রাম- ঝাকুনিপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।

র‌্যাব জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কালাকচুয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করলে সেটির ভেতর থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে এসব মাদক তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করত।

র‌্যাব আরও জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক