শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বুধবার ৪ ফেব্রুয়ারি উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং ডুলপুসি গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ওই দিন ইউএনও উজ্জ্বল রায় নিজ হাতে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন। দুইটি স্থানে মোট ৪০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নুর আলম, মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এবং মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমীন সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ইউএনও উজ্জ্বল রায় বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক